বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান তাসনিম জারার

প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান তাসনিম জারার

প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান তাসনিম জারার

রাজনীতিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দুজনের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তবে সেটি নেই। তাই প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে প্রার্থী হওয়ার শর্ত পূরণে খিলগাঁওয়ে গণস্বাক্ষর সংগ্রহ চলাকালে তিনি এ আহ্বান জানান। নতুন ধারার রাজনীতির জন্য কাজ করে যাবেন বলে জানান তিনি।

তিনি বলেন, অন্য কোন দলে নয়; স্বতন্ত্র হয়েই লড়বেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সতন্ত্র হয়ে রাজনীতি করলে রাজনীতি শেষ হয়ে যাবে সেটা মনে করেন না ডা. তাসনিম জারা। 

এসময় নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আশা করেন, স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী সবার জন্য নিরাপদভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এসময়, সতন্ত্র প্রার্থীদের যে ১ শতাংশ সমর্থন প্রয়োজন সেটি নিয়েও সমালোচনা করেন ডা. তাসনিম জারা।