শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ বছর পর টাইটানিক ছবির অভিনেত্রী বললেন অবাক করা কিছু কথা

৩০ বছর পর টাইটানিক ছবির অভিনেত্রী বললেন অবাক করা কিছু কথা

৩০ বছর পর টাইটানিক ছবির অভিনেত্রী বললেন অবাক করা কিছু কথা

 

বিশ্বজুড়ে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই বেশি পরিচিত হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলার ধর্মী সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে। সিনেমাটিতে দুই কিশোরীর আসক্তিমূলক সম্পর্ক নিয়ে নির্মিত। যেখানে জুলিয়েট নামে এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট। 

৩০ বছর আগের সেই সিনেমার চরিত্রে অভিনয়ের অনুভূতি কেমন ছিল, এমন প্রশ্নের মুখে পড়েন ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু জবাবে যা জানালেন, তা শুনলে অনেকে চমকে যেতে পারেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী খোলাখুলি বলেই ফেললেন, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাই তাকে এই চরিত্রে ঢোকাতে সহজ করেছে। কেট উইন্সলেট বলেন, আমি এমন কিছু আপনাদের জানাতে চলেছি, যা আপনারা কেউ জানেন না। কৈশোরে আমার প্রথম এমন কামনা সৃষ্টি হয়েছিল মেয়েদের থেকেই। আমি কিছু মেয়েকে চুমুও দিয়েছি। ছেলেদেরকেও দিয়েছি। তবে কোনো দিকেই সেটি আমাকে বিকশিত করেনি। অভিনেত্রী আরও যোগ করেন, জীবনের ওই পর্যায়ে আমার মাঝে প্রচণ্ড কৌতূহল কাজ করত। সিনেমার ওই দুই নারীর মধ্যে যে ধরনের তীব্র মানসিক সংযোগ ছিল, তা আমি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। সে সময়টাতে আমি ওই জগতের মোহে পড়ে গিয়েছিলাম, যা আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল।