শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সজলকে স্বপ্নের নায়ক বললেন অপু বিশ্বাস

সজলকে স্বপ্নের নায়ক বললেন অপু বিশ্বাস

সজলকে স্বপ্নের নায়ক বললেন অপু বিশ্বাস

 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে রুপালি পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামে একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন সেই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন সময়ের আলোচিত অভিনেতা আবদুন নূর সজল। লম্বা বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন। তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে। দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে জানান অপু বিশ্বাস।