মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ এম বি বাকের সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুর দুইটার দিকে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ এম বি বাকের নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে সেই প্রত্যাশা আমাদের। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের সামনে চ্যালেঞ্জ দেশের মানুষের জন্যে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা চাই একটি ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠন করতে।
জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি
