সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের বিপক্ষে চট্টগ্রাম লড়াইও করতে পারলো না

রংপুরের বিপক্ষে চট্টগ্রাম লড়াইও করতে পারলো না

রংপুরের বিপক্ষে চট্টগ্রাম লড়াইও করতে পারলো না

চট্টগ্রাম রয়্যালসের লড়াইটুকুও করা হলো না। না ব্যাটে, না বলে। রংপুর রাইডার্স তাদের গুটিয়ে দিয়েছিল মাত্র ১০২ রানে, এরপর ৫ ওভার হাতে রেখে লক্ষ্য পেরিয়েছে। তাদের জয় ৭ উইকেটে।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন লিটন দাস ও দাওভিদ মালান। এই জুটিতেই জয়ের দ্বারপ্রান্তে চলে যায় তারা। মালান প্রথমে চালু রান তুললেও পরে গতি কমান। ঠিক বিপরীত কথা প্রযোজ্য লিটনের ক্ষেত্রে, শুরুতে ধীরে খেললেও পরে গতি বাড়ান তিনি। এই জুটি থেকে নবম ওভারে আসে ২৪ রান।

লিটন দাস আউট হন দলকে ১২ রান দূরে রেখে, নিজে হাফসেঞ্চুরি থেকে দূরে থাকেন ৩ রানের জন্য। ৩১ বলের ইনিংসে ২টি ছয় ও ৪টি চার হাঁকান তিনি। লিটনের উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ, একই ওভারে তিন নম্বরে নামা তাওহীদ হৃদয়কেও শিকার করেন তিনি। লিটন হাফসেঞ্চুরি মিস করলেও মালান করেননি। ৪৮ বলে ৫১ রান করে মাহমুদুল হাসান জয়ের ওভারে মির্জা তাহিরকে ক্যাচ দেন। এরপর মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ জয় নিয়ে মাঠ ছাড়েন।

রংপুরের পেস তোপে চট্টগ্রাম ‍গুটিয়ে যায় মাত্র ১০২ রানে। নাইম শেখের ২০ বলে ৩৯ রানের ইনিংস শেষে আর কেউ দাঁড়াতে পারেননি। চট্টগ্রামকে গুটিয়ে দেওয়ার মূল কাজটা করেন রংপুরের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। ১৭ রান খরচায় তিনি নেন ৫ উইকেট।