সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

 

লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের বাইরে আছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে আগের মতোই কদর রয়েছে সাকিবের। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় এখন খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। একই টুর্নামেন্টে খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদও।আইএল টি-টোয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্জের জার্সিতে খেলে দেশে ফিরে বিপিএলে যোগ দিয়েছেন। প্রতিপক্ষ দলে খেললেও সাকিব-তাসকিনের মধ্যে কুশল বিনময় এবং কথোপকথন হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ (২৯ ডিসেম্বর) বিপিএলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সেই বিষয়ে কথা বলেছেন তিনি।

 

 

সাকিবের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তাসকিন বলেন, 'সাকিব ভাইয়ের সঙ্গে টি-টেনে ২ দিন, আইএল টি-টোয়েন্টিতে ২ দিন দেখা হয়েছিল। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে। সাকিব ভাইয়েরা আবু ধাবিতে ছিলেন, আমরা দুবাইতে ছিলাম। মাঠের বাইরে দেখা হয়নি। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে।'