বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিক্ষা করতে বের হয়ে নিখোঁজ, চার দিন পর শ্রীপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ভিক্ষা করতে বের হয়ে নিখোঁজ, চার দিন পর শ্রীপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ভিক্ষা করতে বের হয়ে নিখোঁজ, চার দিন পর শ্রীপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ভিক্ষা বৃত্তি করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর জুলেখা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজমাওনা মধ্যপাড়া এলাকায় অবস্থিত ঢাকাইয়া প্রজেক্টের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রজেক্ট এলাকার কাটা তারের সীমানা প্রাচীরসংলগ্ন বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
নিহত জুলেখা উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কুদরদ আলী মইশালের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জুলেখার স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করতেন এবং ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গত বৃহস্পতিবার ভিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের স্বজনরা জানান, ভিক্ষা করে জমানো প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা সবসময় তার সঙ্গে থাকত। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের মেয়ে সাবিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মাকে যারা এভাবে মেরে ফেলেছে, আমি তাদের কঠোর শাস্তি চাই।”
স্থানীয় বাসিন্দা আইনউদ্দিন জানান, “সকালে বাঁশঝাড়ের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে আমরা পুলিশে খবর দিই।”
 মেয়ের লাশ দেখে নিহতের মায়ের আর্তনাদে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের সঙ্গে থাকা জমানো টাকাই হয়তো তার মৃত্যুর কারণ হয়েছে।
মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি