সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নিয়ে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ।

 

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ফাহিম।

 

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ।

 

ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরা বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। তাসকিন, পেরেরা এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে।

 

এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

 

আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।