সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুক নিহত

শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুক নিহত

শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুক নিহত

 গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৭০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বিকেলে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি