সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘন কুয়াশায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “বিদ্যমান ঘন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলগামী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আবহাওয়া ও নৌপথের পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হবে।

এর আগে একই কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।