সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ, ট্রাক্টর-উট-কুমিরসহ আরো যা আছে

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ, ট্রাক্টর-উট-কুমিরসহ আরো যা আছে

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ, ট্রাক্টর-উট-কুমিরসহ আরো যা আছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় মোট ৫৬টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে রয়েছে— মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি টেক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুঁকা ও হেলিকপ্টার।

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের তালিকাভুক্ত কোনো প্রতীক যদি নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেটি আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না।

এ নির্দেশনার আওতায় নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানাসহ হালনাগাদ তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছেও নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।