সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানির শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার জার্মান দূতাবাস।

 

মঙ্গলবার এক শোক বার্তায় জার্মান দূতাবাস ব‌লে‌ছে, বেগম জিয়া তার দীর্ঘ জনজীবনে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

বিগত কয়েক দশক ধরে খালেদা জিয়ার স‌ঙ্গে সম্পৃক্ততার কথা স্মরণ করছে জার্মানি। যার মধ্যে রয়েছে ২০০৪ সা‌লে ঢাকায় তৎকালীন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সাক্ষাৎ, ২০১১ সা‌লে বেগম জিয়ার রাষ্ট্রীয় সফরের সময় জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে বৈঠক। এছাড়া, তিনি বছরের পর বছর ধরে জ্যেষ্ঠ জার্মান প্রতিনিধিদের সঙ্গে অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে জড়িত ছিলেন।

 

এই প্রয়াণ মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার অবদানকে সম্মান জানায় এবং তার পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানায়।

 

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।