সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণ ভারতীয় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএমের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুতে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন এই অভিনেত্রী, যেখানে নিজের মৃত্যুর জন্য তিনি তার মা-বাবাকে দায়ী করেছেন। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

 

কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। 'সংঘর্ষ', 'মধুমাগালু', 'নিনাদে না', এবং 'জিভা হুভাগিদে'-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তার এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।