শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন সাজিদ খান

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন সাজিদ খান

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন সাজিদ খান

 

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরেছিলেন বলিউডের আলোচিত পরিচালক সাজিদ খান। কিন্তু ফেরার শুরুতেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেন তিনি। একতা কাপুরের প্রযোজনায় একটি রিয়েলিটি শো’র শুটিং চলাকালীন সময়ে গুরুতর আহত হয়েছেন এই জনপ্রিয় পরিচালক। অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং সেটে কাজ করার সময় অসাবধানতাবশত পা ভে*ঙে যায় সাজিদের। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত পরশু রোববার (২৯ ডিসেম্বর) সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকা ভক্তদের আশ্বস্ত করেছেন প্রখ্যাত নৃত্য পরিচালক ও সাজিদের বড় বোন ফারাহ খান।গণমাধ্যমকে তিনি জানান, সাজিদের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সে বিপদমুক্ত এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে। ওর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ বিশ্রামে থাকলে সাজিদ আবারও সেটে ফিরতে পারবেন। এই মুহূর্তে তিনি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।