আজ ৩০/১২/২৫ রোজ মঙ্গলবার সকাল ছয় ঘটিকায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। আজ ভোর হওয়ার সাথে সাথে সারাদেশে যেন শোকের ছায়া নেমে আসে। গণমাধ্যমে খবরটি প্রকাশ হলে শোক প্রকাশ করতে শুরু করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। কালিয়াকৈর উপজেলার শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো: ইসমাইল মন্ডল শোক প্রকাশ করেন। তিনি বলেন জিয়া পরিবারকে দেওয়ার মতো কোন সামর্থ্য আমাদের নেই। এদেশের জন্য জীবন দিয়েছেন শহীদ জিয়া রাষ্ট্রপতি ও তার ছেলে আরাফাত রহমান কোকো, এই দেশের জন্য বেগম খালেদা জিয়া নির্যাতন সহ্য করেছেন এমনকি দীর্ঘ সময় কারাবরণ করেছেন । তার আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সুষ্ঠ রাজনীতি। গত ২৫/১২/২৫ তারিখে তারেক রহমান দেশে ফিরে আশায় সারা দেশের মানুষ আনন্দ উদযাপন করেছেন। কিন্তুু কিছু দিন না যেতেই আজ আবার সারা দেশে শোক নেমে আসল।সারা দেশের মানুষ আজ এই মহিষী নারীর জন্য কাদছে।
মো: শাহ আলম গাজীপুর
