বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বছরের শেষ মুহূর্তটা দারুণ আনন্দে কাটাচ্ছে তিনি। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, দেশটির ওটায়া শহরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণে যোগ দেওয়ার কথা। এবার সেই অনুষ্ঠানে পারফর্ম করে জানান দিলেন নুসরাত ফারিয়া। সেখানকার মঞ্চ মাতালেন এই অভিনেত্রী। কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে সময়ের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও। বড়দিন ও নতুন বছরের আমেজ তারা একসঙ্গেই উদযাপন করছেন। গত ২৬ ডিসেম্বর সেই ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছিলেন, ‘২৭ তারিখ দেখা হবে ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে।’ এরপরই ভক্তরা আশা বাঁধেন— নিশ্চয়ই জায়েদ খানের সঙ্গে জমকালো মঞ্চে একসঙ্গে মাতবেন তারা। যদিও নাচের সেই ভিডিওতে জায়েদ খানকে দেখা যায়নি। তাই এক নেটিজেন মন্তব্য করে বলেছেন— জায়েদ খান কোথায়?
