সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী ক্রিকেটে এক ক্যালেন্ডারে স্মৃতি মান্ধানার রেকর্ড

নারী ক্রিকেটে এক ক্যালেন্ডারে স্মৃতি মান্ধানার রেকর্ড

নারী ক্রিকেটে এক ক্যালেন্ডারে স্মৃতি মান্ধানার রেকর্ড

 

নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। এক ক্যালেন্ডার বছরে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ে বিশ্ব ক্রিকেটে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর দাপট দেখিয়ে এই কৃতিত্ব অর্জন করেন মান্ধানা।

 

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন স্মৃতি মান্ধানা। একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, করেছেন একাধিক সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি। তার আক্রমণাত্মক ব্যাটিং, নিখুঁত টাইমিং ও ধারাবাহিকতা ভারতের নারী দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

 

পুরো বছরে তিনি ওয়ানডেতে সর্বোচ্চ ১ হাজার ৩৬২ রান করেন, যেখানে পরের অবস্থানে থাকা লরা উলভার্ডটের রান ছিল ১ হাজার ১৭৪। একই বছরে মান্ধানা পাঁচটি ওয়ানডে সেঞ্চুরিও করেন। তাতে দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও লরা উলভার্ডটও ছুঁতে পেরেছেন তিনি।

 

এ ছাড়াও মেয়েদের ক্রিকেট চতুর্থ ব্যাটার হিসেবে স্মৃতি মান্ধানা স্পর্শ করলেন ১০ হাজার রানের মাইলফলক। ভারতের নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্মৃতি মান্ধানা এই রেকর্ডে। প্রথম মাইলফলক স্পর্শ করেন ভারতীয় নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ।

 

সবচেয়ে কম ইনিংস ব্যাটিং করে ১০ হাজার রানে পৌঁছেছেন স্মৃতি। তিন সংস্করণ মিলিয়ে তিনি ব্যাটিং করেছেন ২৮০ ইনিংস। মিতালির লেগেছিল ২৯১ ইনিংস। শার্লট এডওয়ার্ডসের ৩০৮ এবং সুজি বেটসের ৩১৪ ইনিংস।

 

মান্ধানার এই রেকর্ড শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং নারী ক্রিকেটের ক্রমবর্ধমান মানের প্রভাব। রেকর্ড গড়ার পর ক্রিকেটবিশ্ব থেকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন স্মৃতি মান্ধানা।

 

ক্রিকেট বিশ্লেষকদের মতে, তার এই পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্ব নারী ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নেবে।