সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানালো বিসিবি

বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানালো বিসিবি

বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানালো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণত দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হলেও বুধবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ, যা সাধারণত সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়, সেটি শুরু হবে রাত ৮টায়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সিলেট টাইটান্সের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।

এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা সম্ভব নয়। সংশোধিত সময়সূচি ও ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে আলাদা এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।