সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। 

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকবইয়ে স্বাক্ষরও করেন।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন। তবে ৩টা ১৫ মিনিটের দিকে কার্যালয় ছেড়ে যাওয়ায় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরাও শোকবইয়ে স্বাক্ষর করেছেন।

শোকবইয়ে স্বাক্ষরের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ এতে সই করতে পারবে। আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

এছাড়া, আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি চলবে।