সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী সমমনা জোটের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী সমমনা জোটের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী সমমনা জোটের শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ এক শোকবার্তায় শোক প্রকাশ করে।

শোকবার্তায় তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিবৃতি প্রদান করেন, জাগপা একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগ চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাত, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল।