সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষাপঞ্জি অনুযায়ী-২০২৬ সালের ৫ মে প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৫ মে পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক শুরু হবে ১৭ আগস্ট, শেষ হবে ২৮ আগস্ট। তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে, এবার প্রাথমিকের শিক্ষাপঞ্জিতে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ২০ ডিসেম্বর শুরু হয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।