সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার ভেতরে সরাসরি হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে কারাকাস উপকূলে একটি বন্দর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে সিআইএ। সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গোয়েন্দা সংস্থাটির অভিযোগ, ভেনেজুয়েলার অপরাধচক্র হিসেবে ট্রেন দ্য আরাগুয়া মাদক মজুত করে পাচারের জন্য ওই ডকটি ব্যবহার করে আসছিল।

 
হামলার বিষয়টি স্বীকার করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বন্দরটি নৌকায় মাদক বোঝাই করতে ব্যবহার করা হতো।’ এদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালায়।
 
আরও পড়ুন: পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প
 
এর আগে গত ২২ ডিসেম্বর একই অঞ্চলে মাদক বহনকারী সন্দেহে আরকেটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। মাদক পাচার দমন লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের এই চলমান অভিযানের আওতায় এখন পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হয়েছে।
 
সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলার ভেতরে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গত সপ্তাহে প্রথমবারের মতো দেশটিতে হামলার ইঙ্গিত দেন তিনি। 
 
এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি বড় স্থাপনা ধ্বংস করেছে, যেখান থেকে জাহাজ আসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আগ্রাসী সামরিক চাপের মাধ্যমে মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।