শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া ও পৌর ভবনাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোবিঅ-মেঘনাঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে দত্তপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (এর মধ্যে একটি চালু) উচ্ছেদ করা হয়। এছাড়া পৌর ভবনাথপুর এলাকায় আরও একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (একটি চালু) এবং কলাপাতা এলাকায় একটি অবৈধ মিষ্টি কারখানার চারটি বার্নার বিচ্ছিন্ন করা হয়।

এসময় ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট পাইপ, চারটি এয়ার মিক্স বার্নার জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২৫০ ফুট প্লাস্টিকের পাইপ কেটে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টে বাণিজ্যিক শ্রেণির মোট চারটি চুনা ভাট্টি ও একটি মিষ্টি কারখানার চারটি বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে সর্বমোট ৮ হাজার ১৮০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন সম্ভব হয়েছে। ফলে দৈনিক প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানকালে কলাপাতা এলাকার একটি মিষ্টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে লিগ্যাল বিভাগের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা বা এজাহার দায়ের করা হবে। অভিযানে জোবিঅ-মেঘনাঘাটের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।