বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, একদিনের সাধারণ ছুটি কার্যকর থাকায় এদিন হাইকমিশনের প্রধান কার্যালয়সহ পাসপোর্ট সার্ভিস সেন্টার (৩০ জালান আম্পাং অফিস) এবং অন্যান্য কনস্যুলার ও দাপ্তরিক শাখায় সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
হাইকমিশন সূত্রে আরও জানানো হয়েছে, জরুরি সেবা ছাড়া নিয়মিত কনস্যুলার ও প্রশাসনিক কার্যক্রম বৃহস্পতিবার থেকে স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোক কর্মসূচির আওতায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া ও শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ
এমডি রফিকুল
মালেশিয়া প্রতিনিধি
