গতকাল ৩০শে ডিসেম্বর (মঙ্গলবার)রাত ৮-৩০ মিনিটে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচনী উপদেষ্টা মো,আমিনুল ইসলাম আশফাকের হাতে শপথ নেন বিজয়ী নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো.কামরুজ্জামান লস্কর,
প্রি-জাই-ডিং অফিসার জামাল আবু নাসের হিলালী মিন্টু,সমিতির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান মাসুদসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এবারের ২০২৫ থেকে ২০২৭ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ,রফিকুজ্জামান খান শওকত ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো,জুনায়েদ হোসেন পিয়াস।
শপথ গ্রহণ শেষে নেতারা জানান ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা....
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।
