মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুরে পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুরে পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী ফিস পার্কে অবস্থিত একটি পোকা উৎপাদন খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিশাল একটি শেডের ভেতরে থাকা ২–৩টি কক্ষের সব মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, “রাতে হঠাৎ আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ভেতরের সব জিনিস পুড়ে যেতে থাকে।”
খামারের ম্যানেজার মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, “আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রাত ১২টা ৩০ মিনিটে আগুন লাগে। এতে খামারের মূল্যবান মালামাল পুড়ে গেছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিশাল একটি শেডের ভেতরে থাকা দুটি কক্ষের মালামাল পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।”