মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত ব্যক্তিদের মাঝে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার সমাজ সেবা অফিস প্রাঙ্গনে ও উপজেলার বিভিন্ন গ্রামের গরীব, অসহায়,দুস্ত ও ভূমিহীন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। উপজেলার আড়পাড়া,বুনাগাতী,গঙ্গারামপুর,শতখালী,ধনেশ্বরগাতী,
তালখড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের এতিম ও অসহায়দের হাতে কম্বল তুলে দেন৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ ৷
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, আপনারা যানেন গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন এতিম খনা,অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে৷ আজ প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে কম্বল এসেছে, সেই কম্বল বিতরণ করা হচ্ছে৷ আশা করি আমাদের এ কম্বল বিতরণ কার্যক্রম পুরো শীতকাল জুড়ে অব্যহত থাকবে৷
জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধি
