শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত

সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত

সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, নিরাপদে বনে অবমুক্ত


সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে আবারও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বনবিভাগ। সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে হরিণটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে প্রবেশ করে। হরিণটিকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সিপিজি (কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে বনবিভাগকে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটি নিরাপদে উদ্ধার করে। পরে বনবিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় হরিণটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী বনস্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “সিপিজি সদস্যদের দ্রুত সহযোগিতার ফলে লোকালয়ে চলে আসা হরিণটি নিরাপদে উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও গত ২৫ ডিসেম্বর গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে একইভাবে একটি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছিল বনবিভাগ।

 

সাহেব রেজা  সাতক্ষীরা প্রতিনিধি