সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে পড়েছে বালু ভর্তি একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ও চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।

বালু ভর্তি ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ সম্পন্ন করেছে।