রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ট্রেঞ্জার থিংস দেখতে গিয়ে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ।

স্ট্রেঞ্জার থিংস দেখতে গিয়ে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ।

স্ট্রেঞ্জার থিংস দেখতে গিয়ে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ।

আজ বাংলাদেশ সময় সকালে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’–এর পঞ্চম ও শেষ মৌসুমের শেষ পর্ব। বহুল প্রতীক্ষিত পর্বটি দেখতে মুখিয়ে ছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা। সেটি এতটাই যে নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করেছে।

বুধবার রাতে (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল) বহু ব্যবহারকারী স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ঢুকতে না পারার অভিযোগ করেন। চলতি মৌসুমে এটি নেটফ্লিক্সের দ্বিতীয় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার ঘটনা।

স্ট্রেঞ্জার থিংস’ শেষ পর্ব মুক্তির সঙ্গেই এই বিভ্রাট শুরু হয়। এক মিনিটের মতো নেটফ্লিক্স বন্ধ থাকে। কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আগেরবারের মতো এবারও যাঁরা সমস্যার মুখে পড়েছিলেন, তাঁদের পর্দায় ভেসে ওঠে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’–এর একটি ছবি। সঙ্গে লেখা ছিল, ‘কিছু একটা সমস্যা হয়েছে। দুঃখিত, আপনার অনুরোধটি সম্পন্ন করতে আমরা সমস্যায় পড়ছি। হোম পেজে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে।’

এর আগে গত ২৬ নভেম্বর পঞ্চম মৌসুমের প্রথম চারটি পর্ব মুক্তির সময়ও নেটফ্লিক্সে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সেদিন প্রায় পাঁচ মিনিট প্ল্যাটফর্মটি অচল ছিল।

শুধু তাই নয়, এর আগে ২০২২ সালের জুলাইয়ে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ফোরের শেষ দিকের পর্ব মুক্তির সময়ও প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল নেটফ্লিক্স। এমনকি ‘আপসাইড ডাউন’-এর বাইরেও গত বছর মাইক টাইসন ও জেক পলের বক্সিং ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় লাইভস্ট্রিমিংয়েও সমস্যায় পড়ে প্ল্যাটফর্মটি।