বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে দলে নেয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম।


এনডিটিভির খবর, ভারতের মিরাটে এক জনসভায় সোম বলেন, ‘একদিকে, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে, আইপিএলে ক্রিকেটারদের কেনা হচ্ছে। বিশ্বাসঘাতক চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকায় কিনেছেন।’

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবারের আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ।

 

তিনি আরও বলেন, ‘এই ধরনের বিশ্বাসঘাতকদের এই দেশে থাকার কোনও অধিকার নেই।’


শাহরুখের উদ্দেশ্যে সঙ্গীত সোম আরও বলেন, ‘এই দেশের মানুষ আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনি টাকা পান, তাহলে আপনি এই দেশ থেকে পাবেন। কিন্তু আপনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।’


বিজেপি নেতা আরও বললেন, ‘রহমানের মতো খেলোয়াড়, যাদের ১৬ ডিসেম্বর আইপিএল খেলোয়াড়দের নিলামে ৯.২ কোটি টাকায় কেনা হয়েছিল, তারা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবে না।’

এদিকে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বিজেপির সমালোচনা করে বলেছেন, “এটি একটি ‘বিশ্বাসঘাতক’ দল। তারা শাহরুখ খানকে শুধুমাত্র মুসলিম বলে আক্রমণ করছে।”