মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই

খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই

খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দি আহমদ বলেছেন, আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। তার শোকের শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি আর উপস্থিত নেই। তার মনোনয়নপত্র এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। সেখানে বিকল্প প্রার্থী দেয়া আছে, তাদেরটা চূড়ান্ত বাছাইয়ের পর টিকলে তাদের প্রার্থী করা হবে।

 

নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো সে ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নেই।

 

তারেক রহমান সম্পর্কে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, তার কোনো বিকল্প নেই। যত শোকই হোক জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে।

 

এছাড়াও এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নেই বলে জানান তিনি।