শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় - রাশ্মিকার বিয়ের তারিখ নির্ধারন।

বিজয় - রাশ্মিকার বিয়ের তারিখ নির্ধারন।

বিজয় - রাশ্মিকার বিয়ের তারিখ নির্ধারন।

গত বছরের অক্টোবর এর প্রথম দিকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগদান সম্পন্ন করেন। সে সময় ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, ২০২৬ সালে তারা বিয়ে করবেন। তবে তখন বিয়ের সঠিক তারিখ ও স্থান জানা যায়নি। এবার জানা গেছে, এই তারকা জুটির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

বিজয়-রাশমিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের অনুষ্ঠান। বাগদানের মতোই অনুষ্ঠানটি হবে ঘনিষ্ঠভাবে, শুধুমাত্র পরিবার ও নিকটজনদের উপস্থিতিতে। হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে বড় আকারে উদযাপনের পরিকল্পনা আছে কি না, তা এখনো জানা যায়নি।

রশমিকা ও বিজয় চলতি বছরের ৩ অক্টোবর দাসরা উৎসবের পর, হায়দরাবাদে ব্যক্তিগতভাবে আংটি বিনিময় করেন। সে সময় তারা প্রকাশ্য ঘোষণা করেননি, তবে বিজয়ের দল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

দম্পতির প্রেমের খবর অনেকদিন ধরেই গুঞ্জরিত ছিল। তারা ২০১৮ সালের হিট ছবি গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাগদানের সময়ও তাদের আংটি পরা নজর এড়ায়নি। রশমিকা পরবর্তীতে উল্লেখ করেছেন, তার সঙ্গী এমন কষ্ট দূর করেছেন যা তিনি নিজে সৃষ্টি করেননি।

২০১৭ সালের জুলাইয়ে রশমিকার প্রথম বাগদান হয়েছিল রক্ষিত শেঠির সঙ্গে, যা এক বছর পরে ভেঙে যায়। সম্ভবত এই কারণে রশমিকা প্রেম, বাগদান ও বিয়ের বিষয়ে খুব প্রকাশ্যে কথা বলেন না।