বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা'র শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা

সাতক্ষীরা'র শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা

সাতক্ষীরা'র  শ্যামনগর স্বাস্থ্যসেবায় জেলার সেরা

সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জেলা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত করা হয়েছে।

 

১ জানুয়ারী( বৃহস্পতিবার) ২০২৬ সাতক্ষীরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলার স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ অবদান ২০২৫ সফলতায় আনুষ্ঠানিক ভাবে সম্মননা স্বারকে সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডাঃ মোঃ জিয়াউর রহমান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ সকল পর্যায়ের স্বাস্থ্য সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের সম্মিলত প্রচেষ্টায় এ সফলতা পেয়েছে ৷

 

এ ধরণের সাফলতা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

সাহেব রেজা

সাতক্ষীরাপ্রতিনিধি