বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুলের ‘বিদায়-বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

নজরুলের ‘বিদায়-বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

নজরুলের ‘বিদায়-বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

'তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

 

জল-ছল-ছল চোখে চেয়ো না।

 

ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

 

শুধু বিদায়ের গান গেয়ো না

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে দাদি খালেদা জিয়াকে স্মরণ করলেন নাতনি জাইমা রহমান। সেই কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টটি করেন জাইমা রহমান।

 

দাদির মৃত্যুর পর তার স্মরণে জাইমার প্রথম পোস্ট এটাই। এর আগে, লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসাকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর ফেসবুকে দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি।

 

মূলত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন চিকিৎসার জন্য গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। দাদির সঙ্গে জাইমা রহমানে শেয়ার করা ছবিটি সেই সময়ের পরবর্তী কোনো সময়ের বলে ধারণা করা হচ্ছে।

 

পোস্টটির কমেন্টবক্সে দেখা যায় নেটিজেনদের হাজারও মন্তব্য। ছবিতে দাদি-নাতনির এই মাহেন্দ্রক্ষণের ইতি ঘটা যেন তাদেরও ব্যথিত করেছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য দো'আ করার পাশাপাশি জাইমাকে এ শোক কাটিয়ে ওঠার বার্তাও দেন তারা।