শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে অপু বিশ্বাস এর "দুর্বার"

আসছে অপু বিশ্বাস এর "দুর্বার"

আসছে অপু বিশ্বাস এর "দুর্বার"

অপু বিশ্বাস ঢালিউডের অন্যতম সফল নায়িকা, যার চলচ্চিত্রে অভিষেক ঘটে কিংবদন্তি পরিচালক  আমজাদ হোসেনের কাল সকালে চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর অপু অভিনয় করে আরেক কিংবদন্তি পরিচালক সুভাষ দত্তের ও আমার ছেলে সিনেমায়, দুটি সিনেমায় পাশ্বচরিত্রে অভিনয় করে অপু বিশ্বাস।পরবর্তীতে এফ আই মানিকের কোটি টাকার কাবিনে অভিনয় করে প্রধান নায়িকা হিসেবে, এই সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য অপুকে রাতারাতি সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকার পরিনত করে।

 

এরপর একই পরিচালকের পিতার আসন, চাচ্চু,দাদীমা সিনেমায় অভিনয় করে  এবং সবকটি সিনেমা বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে বক্সঅফিসে ঝড় তুলে। অপু ছুটতে থাকে রেসের ঘোড়ার মতো,একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

 

এবার তিনি দীর্ঘ বিরতি দিয়ে ফিরলেন কামরুল হাসান ফুয়াদ পরিচালিত নতুন সিনেমা 'দুর্বার' এ।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে জুটি বেঁধেছেন সজল নূর। আগামী ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার সম্ভাবনা আছে।