শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চেয়েছিলাম বিয়েটা টিকে যাক- মালাইকা

চেয়েছিলাম বিয়েটা টিকে যাক- মালাইকা

চেয়েছিলাম বিয়েটা টিকে যাক- মালাইকা

 

বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে চাপা পড়ে থাকা অনেক যন্ত্রণার কথা মাঝেমধ্যেই সামনে আসে। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মালাইকা আরোরা ও আরবাজ খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। আরবাজ আবারও সংসার পেতেছেন, বাবাও হয়েছেন। 

তবে মালাইকা একাকী জীবন কাটালেও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবার মুখ খুললেন তার ফেলে আসা দিনগুলো নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, কম বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং পরবর্তীতে সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা মোটেও সহজ ছিল না তার জন্য।তবে মালাইকা একাকী জীবন কাটালেও ব্যক্তিগত অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবার মুখ খুললেন তার ফেলে আসা দিনগুলো নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, কম বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং পরবর্তীতে সেই সংসার টিকিয়ে রাখার লড়াইটা মোটেও সহজ ছিল না তার জন্য। 

মালাইকা বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েটা যেন সারাজীবন টিকে যায়। কিন্তু সেটা হয়নি। তবে এর মানে এই নয় যে, আমি ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। কারণ জীবনে যা হওয়ার ছিল, তা-ই ঘটেছে। কোনো কিছুই আসলে পরিকল্পনা মেনে হয় না।’

এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে মালাইকা এবার তুলে ধরেছেন পর্দার ওপারের কিছু কঠিন বাস্তবতা। তার দাবি, বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছে। 

এমনকি তার নিজের অনেক ব্যক্তিগত সিদ্ধান্তে অন্যদের হস্তক্ষেপ থাকতো। শ্বশুরবাড়ির লোকেদের খবরদারির কারণে অনেক সময় জোর করে অনেক সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া হতো বলেও আভাস দেন তিনি।