বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষ, দুইজন নিহত

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষ, দুইজন নিহত

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষ, দুইজন নিহত

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও আটজন আহত হয়েছেন।

 

শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতদের একজন রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি নৈশ কোচ গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে চলমান একটি সিমেন্টবোঝাই ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং আরও অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হন।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

 

বাসযাত্রী সোনালী বেগম বলেন, ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরও চালক খুব দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন।

 

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহত দুইজনের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত কাজী লাইন পরিবহনের নৈশ কোচটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও বাসের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।