শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজনির "জুটোপিয়া টু" করেছে আয়ের রেকর্ড

ডিজনির "জুটোপিয়া টু" করেছে আয়ের রেকর্ড

ডিজনির "জুটোপিয়া টু" করেছে আয়ের রেকর্ড

 

বিশ্বজুড়ে বক্স অফিসে ১.৪৬ বিলিয়ন ডলার আয় করে ওয়াল্ট ডিজনির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা এখন ‘জুটোপিয়া টু’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন টু’ সিনেমার ১.৪৫ বিলিয়ন ডলার আয়ের রেকর্ডটি ভেঙেছে এই এনিমেটেড ফিল্ম। 

 

সিনেমাটি মুক্তির পঞ্চম সপ্তাহে বড়দিনের ছুটির মৌসুম বক্স অফিসে একে আরও দাপুটে করে তোলে। শুধু মাত্র ছুটির আমেজের এই শেষ সপ্তাহান্তেই সিনেমাটির ঝুলিতে নতুন করে যোগ হয়েছে আরও ৮৭.৯ মিলিয়ন ডলার।

 

শুধু তাই নয়, মাত্র ১৭ দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি, যা প্যারেন্টাল গাইডেন্স- পিজি ক্যাটেগরির সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ের রেকর্ড। বিশেষ করে চীনের বাজারে এটি অভাবনীয় সাফল্য পেয়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ হলিউড সিনেমা বক্স অফিসে সুবিধা করতে পারছিল না। শুধু চীনের বক্স অফিস থেকেই ‘জুটোপিয়া টু’-এর আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটিতে যেকোনো মার্কিন সিনেমার আয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

জুটোপিয়া টু’ সহ এ বছর বিশ্বজুড়ে মাত্র তিনটি সিনেমা ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় আরও দুটি সিনেমা হলো ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘লিলো অ্যান্ড স্টিচ’, এবং চীনের অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’।