শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন দায়িত্ব পেলেন সংগীত শিল্পী মনির খান

নতুন দায়িত্ব পেলেন সংগীত শিল্পী মনির খান

নতুন দায়িত্ব পেলেন সংগীত শিল্পী মনির খান

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী মনির খানকে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তালিকায় মনির খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

 

জানা গেছে, দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও বিএনপিতে সক্রিয় হয়েছেন মনির খান। দলীয় সূত্র জানায়, দলে ফেরার পর তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি দলে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।

 

 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি ছাড়েন মনির খান। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)- এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।