শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রীন জুস খেয়ে দিন শুরু করেন সোহা

গ্রীন জুস খেয়ে দিন শুরু করেন সোহা

গ্রীন জুস খেয়ে দিন শুরু করেন সোহা

 

বলিউড অভিনেত্রী সোহা আলি খান ইদানীং দিনের শুরুটা করছেন গ্রিন জুস খেয়ে। শরীর ডিটক্স করতে এই পানীয়ের জবাব নেই। ফিটনেস নিয়ে ছেলেখেলা পছন্দ নয় শর্মিলা ঠাকুরকন্যার। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ও শরীরচর্চার নিয়মশৃঙ্খলা মেনে চলা তার কাছে নিঃশ্বাস নেওয়ার মতোই বলে জানিয়েছেন তিনি। সাদামাঠা খাদ্যাভ্যাস সোহার। 

 

দৈনন্দিন জীবনে একই ধরনের কাজ করতে করতে যেমন মানসিক ক্লান্তি আসে, ঠিক তেমনই শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোও প্রতিনিয়ত কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে। এ সময়  খানিক বিশ্রাম দিতেই পুষ্টিবিদরা ‘ডিটক্স’ পানীয় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অভিনেত্রী সোহা এমনই এক ডিটক্স পানীয়ের হদিস দিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুক পাতায়। 

 

তিনি বলেন, এটি শুধু ডিটক্স জুস নয়, এই রস নিয়মিত খেলে লিভার ভালো থাকবে, শরীর আর্দ্র থাকবে। এটি শরীরে প্রয়োজনীয় ফাইবার, খনিজপদার্থের জোগান দেবে। তা ছাড়া এই পানীয় প্রদাহনাশকের কাজও করবে।

 

সোহা আলি বলেন, আমি সাধারণত প্রাতঃরাশের পর এবং দুপুরে খাওয়ার আগে এই পানীয়টি খাই। এটি খেলে হজম ভালো হয় এবং হরমোনের ভারসাম্য ঠিক থাকে। তবে সবার শরীর সমান কাজ করবে— এমন নয়। অল্প অল্প করে খেতে শুরু করুন। শরীর কতটা মানিয়ে নিতে পারছে, সেদিকে লক্ষ রাখুন।