শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মাষ্টার আব্দুল ওয়াহেদের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্তে সাংবাদিক সম্মেলন

মাষ্টার আব্দুল ওয়াহেদের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্তে সাংবাদিক সম্মেলন

মাষ্টার আব্দুল ওয়াহেদের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্তে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশায় ব্যর্থ হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করছেন। 
২ জানুয়ারী (শুক্রবার) শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর) তিনি আনুষ্ঠানিক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামী ১২ ফ্রেব্রুয়ারী ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন পত্র দাখিল করলেও দলীয় ভাবে চুড়ান্ত মনোনয়ন প্রাপ্ত হয়ে ড. মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেন।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় এবং দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে শ্যামনগর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করেন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান মনির কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাতক্ষীরা  প্রতিনিধি