২০২৫ সালটা দুর্দান্তভাবে পার করেছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পেয়েছেন দলীয় সফলতাও। ২০২৬ সালও কোহলির জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। এই বছর কোহলির সামনে আছে তিনটি রেকর্ড ভাঙার।আইপিএলে ৯ হাজার রানের অনন্য মাইলফলক
আইপিএলের আসন্ন মৌসুমে মাত্র ৩৩৯ রান করলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এখন পর্যন্ত ২৫৯ ইনিংসে তার রান ৮৬৬১, যা আইপিএলের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭০৪৬ (২৬৭ ইনিংস)। পুরো আইপিএল ক্যারিয়ারজুড়ে কোহলি খেলেছেন একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই।
ওয়ানডেতে ১৫ হাজারের মাইলফলক স্পর্শ
ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে কোহলির সামনে। টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান করে এখনও একমাত্র ব্যাটার, যিনি এই মাইলফলক অতিক্রম করেছেন। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান নিয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই কীর্তি গড়তে তার দরকার আর মাত্র ৪৪৩ রান।আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সম্ভাবনা
২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই আরেকটি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করতে পারেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবেন।
