মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডনি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা

সিডনি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা

সিডনি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা

 

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। আসন্ন অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সি এই মুসলিম ব্যাটার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।খাজার ক্যারিয়ারের শুরু আর শেষ দুটোই হচ্ছে সিডনিতে। ২০১০-১১ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ১৪ বছর পর আবারও একই মাঠে, একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাশেজের মঞ্চেই খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ টেস্ট।

 

 

এখন পর্যন্ত ৮৭টি টেস্ট খেলেছেন উসমান খাজা। এসব ম্যাচে তার রান ৬২০৬, সেঞ্চুরি ১৬টি। সিডনি টেস্ট খেললে তার টেস্ট সংখ্যা দাঁড়াবে ৮৮-তে। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিংয়ে দীর্ঘদিন বড় ভরসার নাম ছিলেন খাজা। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার ওপেনিং জুটি দলকে অনেক সাফল্য এনে দিয়েছে। ওয়ার্নার আগেই অবসর নিয়েছেন, এবার সেই পথে হাঁটলেন খাজাও।তবে সাম্প্রতিক সময়ে খাজার ফর্ম খুব ভালো ছিল না। চলতি অ্যাশেজেও চোটের সঙ্গে লড়তে হয়েছে তাকে। এ সময় ওপেনিংয়ে সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেছেন ট্রাভিস হেড। ফলে একাদশে ফিরলেও ওপেনিংয়ে আর জায়গা পাননি খাজা। এমন পরিস্থিতিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

 

আগামী ৪ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। এরই মধ্যে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।