বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার বাঘমারা ব্রিজে ভাঙন, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

ভোলার বাঘমারা ব্রিজে ভাঙন, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

ভোলার বাঘমারা ব্রিজে ভাঙন, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

রাতের অন্ধকারে নীরবে বাড়ছে এক অদৃশ্য আতঙ্ক। ভোলা জেলার বাঘমারা ব্রিজের একাংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নিচের অংশে ফাটল ও ক্ষয়ের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। দিনের আলোতেও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও রাতের বেলায় পর্যাপ্ত আলো ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন, মোটরসাইকেল, রিকশা ও পথচারীদের চলাচল অব্যাহত থাকায় দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ব্রিজটির এমন নাজুক অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার হতে বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ভোলার বাঘমারা ব্রিজটি সংস্কার অথবা যান চলাচলের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।