বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগ ও আশপাশের ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ছাত্রদল

শাহবাগ ও আশপাশের ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ছাত্রদল

শাহবাগ ও আশপাশের ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ছাত্রদল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার প্রয়ান উপলক্ষে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শাহবাগ এলাকার সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করছেন শাহবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শাহবাগ থানার সামনে থেকে ব্যানার খুলে এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

 

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শাহবাগ থানার সদস্যসচিব শাকিল হোসেন সাদ্দামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিচ্ছন্ন ঢাকা প্রত্যাশা করে। তারই অংশ হিসেবে আমরা তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে লাগানো সব পোস্টার সরিয়ে ফেলছি।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন শাহবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব শাকিল হোসেন সাদ্দাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। শাহবাগ থানা এলাকায় যত ব্যানার-ফেস্টুন আছে, আমরা সব আজকের মধ্যেই খুলে ফেলবো।