শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বছরে সাকিব- ইমুর নতুন গান

নতুন বছরে সাকিব- ইমুর নতুন গান

নতুন বছরে সাকিব- ইমুর নতুন গান

বছরের প্রথম দিনেই নতুন গান প্রকাশ করছেন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘একটাই পরিচয়’। এতে মাহতিমের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমু। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। মো: তামিম ইসলামের সুরে সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

 

নতুন গানটি নিয়ে মাহতিম সাকিব বলেন, ‘ইমুর সঙ্গে এটি আমার একটি দ্বৈত গান। রোমান্টিক কথার এই গানটি নতুন বছরের শুরুতে শ্রোতাদের জন্য উপহার হিসেবে থাকুক—এটাই চাওয়া।’

 

ইমু বলেন, ‘নতুন বছরে এটি আমার প্রথম মৌলিক গান। নিজের গান দিয়ে বছর শুরু করতে পারাটা বিশেষ অনুভূতির। সামনে আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। মৌলিক গানেই নিজেকে পরিচিত করতে চাই।’

 

 

গানটির ভিডিও নির্মাণ করেছেন খালেদ সাইফুল্লাহ। সন্ধ্যা সাতটায় শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।