মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ ওভারের নাটকীয়তা শেষে সুপার ওভারে রাজশাহীর জয়

শেষ ওভারের নাটকীয়তা শেষে সুপার ওভারে রাজশাহীর জয়

শেষ ওভারের নাটকীয়তা শেষে সুপার ওভারে রাজশাহীর জয়

জয়টা পাওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। তবে শেষ ওভারটা দুর্দান্ত করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান রিপন মন্ডল। এই পেসারের বীরত্বে উজ্জীবিত হয়ে পরে ম্যাচও নিজেদের করে নেয় রাজশাহী।

 

সুপার ওভারে ৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখে রাজশাহীকে জয়ের বন্দরে ভেড়ান তানজিদ হাসান তামিম।

 

মুস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান বাঁহাতি ওপেনার। ফিরতি বলে ২ রান নিয়ে স্কোর সমতা করেন। আর তৃতীয় বলে আবার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দেন তানজিদ।

এর আগে নিয়ম অনুযায়ী সুপার ওভারে আগে ব্যাট করে ৬ রান করতে পারে রংপুর।

 

এই রানের মধ্যে ২টা ওয়াইড দেন রিপন মন্ডল। তবে কোনো বাউন্ডারি হজম না করে দারুণ বোলিং করেছেন রাজশাহীর পেসার।

 

অন্য দিকে টস হেরে প্রথমে ব্যাট করে শাহিবজাদা ফারহানের ফিফটিতে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। শাহিবজাদার ৬৫ রানের বিপরীতে রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তারই স্বদেশি পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে কাঁটায় কাঁটায় ১৫৯ রান করে রংপুরও। মালানের অপরাজিত ৬৩ রানের বিপরীতে ৫৩ রান করেন হৃদয়। ২ টি করে উইকেট নেন রিপন মন্ডল ও এসএম মেহরব।