শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদক সেবীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

মাগুরায় মাদক সেবীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

মাগুরায় মাদক সেবীর  ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

মাগুরায় মাদক সেবীর  ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন চার জন আহত, ১জন আটক

মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (রাত) শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেয়। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটো মন্ডলের মৃত্যু হয়। আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাকিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শালিখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শালিখা থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল আসামি সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জসীম উদ্দীন
মাগুরা প্রতিনিধি