শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  এই প্রথম নাটকে অভিনয় করলেন মেঘনা আলম

  এই প্রথম নাটকে অভিনয় করলেন মেঘনা আলম

    এই প্রথম নাটকে অভিনয় করলেন মেঘনা আলম

 

এই প্রথম অভিনয়ে নাম লিখালেন মেঘনা আলম। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হবেন তিনি, মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন।

জানা গেছে, নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে।

 

পর্বটি প্রচার হবে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে। নাটকে অভিনয় নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল অভিনয়ের।

 

উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক।

 

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচনও করছেন তিনি।